
কিছু শিক্ষক থাকেন, যাঁরা ছাত্রদের ব্যতিব্যস্ত করতে, তাদের নিয়ে তামাশা করতেই বেশি প্রবৃত্ত হন। শিক্ষা দানের থেকেও এগুলি করতেই বেশি পছন্দ করেন। ছাত্র মনস্তত্ব বুঝতে তাঁদের যেন কোনও দায়-ই নেই। এমনই একজন শিক্ষকের গল্প পাঠ করে শোনানো হচ্ছে।
May 6, 2021
11 min

তারাপদকে চারু বেঁধে রাখতে চায়। নিজে তার সঙ্গে তুমুল অশান্তি করলেও, কাউকে তার কাছে ঘেঁষতে দেয়না। এদিকে চারুর বিয়ের ব্যবস্থা করছে তার বাবা। কিন্তু চারুর মায়ের ইচ্ছা তারাপদ'র সঙ্গেই তার বিবাহ সম্পন্ন হোক। এদিকে তারাপদ এক সময় নিজে বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে এমনটা আবিষ্কার করে। তাই চারদিকে সব আয়োজন সম্পন্ন হওয়া সত্ত্বেও তারাপদ আপন স্বভাব মত আবার নিরুদ্দেশের দিকে পাড়ি দেয়।
Apr 30, 2021
1 hr 1 min

তারাপদ নিজের পছন্দ করা জায়গায় না গিয়ে সকলের সঙ্গেই নৌকা থেকে নামল। নতুন জায়গায় তার নিজের পরিচিতি তৈরি করতে সমস্যা হল না। কেবল চারুই তাকে যেন একটু তাচ্ছিল্য করে। তবে তারাপদর তাতে যদিও তেমন ভ্রুক্ষেপ নেই।
Apr 23, 2021
14 min

গান ও গল্পে শুনুন 'গল্পে গল্পে স্বর্ণালী'র প্রথম পর্ব। এক জন্ম কিশোর পরিব্রাজক নিয়ে কবিগুরু লিখেছিলেন 'অতিথি'। সমাজ, সংসারে আদরণীয় হওয়া সত্ত্বেও তারাপদ মনের তাগিদে বেরিয়ে পড়ে জগৎ সন্ধানে। তার নাগাল পায়না কেউ। এই পর্বে শুনুন গল্পটির প্রথম দুই পরিচ্ছেদ।
Apr 15, 2021
24 min

আগামী ১৫ এপ্রিল, নতুন বছরের শুরু থেকে প্রতি সপ্তাহে শুনুন কবিগুরুর একটি করে ছোট গল্প। আজ রইল তার ভূমিকা।
Apr 11, 2021
4 min
