
বাংলাদেশের কুটিরশিল্প, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের পণ্য ও খাদ্যপণ্য নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ডিএনসিসি–ঐক্য হলিডে মার্কেট’। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার সবার জন্য উন্মুক্ত থাকবে এ মার্কেট। আজ আনুষ্ঠানিকভাবে এ মার্কেটের উদ্বোধন করা হবে।
বিস্তারিত : https://www.dhakapost.com/national/166758
Jan 13, 2023
1 min

টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে তাবলীগ জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমা।
বিস্তারিত : https://www.dhakapost.com/national/166750
Jan 13, 2023
1 min

নীলফামারীর ডিমলায় দক্ষিণ সোনাখুলির চর কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠসহ শহীদ মিনারের জায়গা দখল করে বাড়ি ও গোয়ালঘর নির্মাণের অভিযোগ ওঠেছে আবু রায়হান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে ওই জমি তিনি কিনেছেন বলে দাবি করছেন।
বিস্তারিত-https://www.dhakapost.com/country/166511
Jan 12, 2023
2 min

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মূলত মধ্যরাত থেকে সৃষ্টি হওয়া যানজট বিমানবন্দর এলাকা ছাড়িয়ে একদিকে রাজধানীর মহাখালী ও অন্যদিকে রামপুরা এবং মিরপুর রুটে কালশী পর্যন্ত গিয়ে ঠেকেছে।
বিস্তারিত-https://www.dhakapost.com/national/166533
Jan 12, 2023
1 min

বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের রান্নাঘর থেকে ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। এরপর অজগর সাপটিকে পাথরঘাটার হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
বিস্তারিত-https://www.dhakapost.com/country/166499
Jan 12, 2023
1 min

বরগুনার বিভিন্ন এলাকায় ডাকাতি হতে পারে এমন খবরের ভিত্তিতে বেশ কিছু এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়। বুধবার (১১ জানুয়ারি) সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামের মসজিদ থেকে সতর্কতামূলক মাইকিং করা হয় বলে জানা গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
বিস্তারিত-https://www.dhakapost.com/country/166500
Jan 12, 2023
1 min

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বিস্তারিত-https://www.dhakapost.com/country/166510
Jan 12, 2023
1 min

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩শ’র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় পৌনে চার লাখে।
বিস্তারিত-https://www.dhakapost.com/international/166495
Jan 12, 2023
2 min

গুলশানের মতো পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে বারিধারার ড্রেনেও কলা গাছ থেরাপি দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বিস্তারিত-https://www.dhakapost.com/national/166310
Jan 11, 2023
2 min

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা স্লুইচগেট মাঠে মঙ্গলবার (১০ জানুয়ারি) দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘুঘুডিমা প্রতিভা ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ১০৫টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়দৌড় দেখতে মাঠে ভিড় করে কয়েক হাজার মানুষ।
বিস্তারিত-https://www.dhakapost.com/country/166241
Jan 11, 2023
2 min
Load more
