Show notes
Episode Notesআজ আমরা শুনব প্রিয়ানাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে গল্প কাটামুন্ডু। এই গল্পের সময়কাল আঠারো শতক।গোয়েন্দা প্রিয়নাথ এক বাস্তব চরিত্র। প্রিয়নাথ মুখোপাধ্যায়-এর জন্ম ১৮৫৫ সালের চৌঠা জুন, নদীয়ার জয়রামপুরে চুয়াডাঙ্গায়। তিনি পেশায় ছিলেন পুলিশ কর্মচারী। ‘দারোগার দপ্তর‘ নামে একটি মাসিক পত্রিকা চালিয়েছিলেন ১২ বছর। যার শুরু হয় ১২৯৭ বঙ্গাব্দ থেকে। এই পত্রিকায় প্রকাশিত গল্পগুলি পরে ‘ডিটেকটিভ গল্প’ নামে বইয়ের আকারে ছাপা হয়। তাঁর কর্মজীবন ছিল সাফল্যে ভরা। ইংরেজ সরকার প্রিয়নাথ মুখোপাধ্যায়কে রায়বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন। তাঁর জীবনাবসান হয় ১৯০৭ সালের 20শে জুন। এই গল্পগুলি তাঁর নিজের বয়ানেই রচিত।শ্রোতাদের সুবিধার জন্য আমরা গল্পের ভাষা কিছুটা সহজ এবং সমকালীন করে নিয়েছি। এই গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনথানার বড়বাবু - শৌভনিক মণ্ডলথানার মেজবাবু - শেখর গোমেজগোপাল বিশ্বাস - রূপেণ মিত্রগোরাচাঁদ চক্রবর্তী - প্রতীপ দাঁচাপরাশি এবং গোপাল বিশ্বাসের জামাই - ঈপ্সিত ব্যানার্জীকথক এবং দারেগা প্রিয়নাথ - কৌশিক মজুমদারগল্পের আবহ পরিকল্পনা এবং নির্মাণ - ঈপ্সিত ব্যানার্জীভাষা রূপান্তর এবং নাট্যরূপ - পায়েল চ্যাটার্জীপর্ব দৈর্ঘ্যঃ পডকাস্ট পরিকল্পনা : কৌশিক মজুমদারপ্রযোজনা : KS Productions, INCমূল আবহ পরিকল্পনা এবং নির্মাণ : সত্যজিৎ সেনবিশেষ ধন্যবাদ জানাই Pastel Entertainment কে ।এই পর্বের আরও তথ্য জানতে, আসুন আমাদের ওয়েব সাইটে "আমি বাংলায় কথা কই" পডকাস্টটি নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন Apple Podcast, Spotify, Google Podcast, বা আপনার পছন্দের অ্যাপেআমরা আপনার মতামত শুনতে চাই। আমাদের ইমেল পাঠান ।আমাদের ইমেল [email protected]Find out more at https://abkkpodcast.comFind out more at https://ispeakinbengali.pinecast.coThis podcast is powered by Pinecast.


